ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ নিয়ে বৈঠকে জাপান-অস্ট্রেলিয়া

বিশ্বব্যাপী জ্বালানি সংকট মোকাবিলা এবং পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং প্রতিরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জ্বালানি নিরাপত্তাকে দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাপান। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও উন্মুক্ত কৌশল বাস্তবায়নে উভয় দেশ প্রতিরক্ষা খাতে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা সাবেক নৌ কর্মকর্তার

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ নিয়ে বৈঠকে জাপান-অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১২:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬