ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই: মমতাকে পেছনে ফেলে এগিয়ে শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কেন্দ্রবিন্দুতে থাকা কলকাতার ভবানীপুর আসনে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই আসনের ভোটগণনার প্রাথমিক তথ্যে বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চেয়ে ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের শুরু থেকেই ভবানীপুর আসনটি ভিভিআইপি লড়াই হিসেবে পরিচিতি পেয়েছে। যদিও শুরুতে মমতা ব্যানার্জী কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলেন, তবে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী শুভেন্দু অধিকারী তাকে ছাড়িয়ে গেছেন। দুই হেভিওয়েট প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্যদিকে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানেও তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। শেষ পর্যন্ত ভবানীপুরের দখল কার হাতে থাকবে, তা নিয়ে গোটা ভারতের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা সাবেক নৌ কর্মকর্তার

ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই: মমতাকে পেছনে ফেলে এগিয়ে শুভেন্দু অধিকারী

আপডেট সময় : ১২:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬