ওমান উপসাগর থেকে আটক করা ইরানি কন্টেইনার জাহাজ ‘এমভি তুসকার’-এর নাবিক ও ক্রুদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটির ২২ জন ক্রু সদস্যকে পাকিস্তানে পাঠানো হয়েছে, যেখান থেকে তারা নিজ দেশ ইরানে ফিরে যাবেন।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, গত মাসে মার্কিন নৌ-অবরোধ অমান্য করার অভিযোগে জাহাজটি জব্দ করা হয়েছিল। বর্তমানে জাহাজটিকে তার আগের মালিকানায় ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। এর আগে গত সপ্তাহে ওই জাহাজে থাকা আরও ছয়জন যাত্রীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানো হয়েছে, যারা মূলত নাবিকদের পরিবারের সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ওমান উপসাগরে অভিযান চালিয়ে এই ইরানি জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় যুক্তরাষ্ট্র। তবে ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।
রিপোর্টারের নাম 




















