ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুদ্ধের প্রভাবে ইরানে ওষুধের আকাশচুম্বী দাম

চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে ইরানের স্বাস্থ্য খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে। ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) তথ্য অনুযায়ী, যুদ্ধ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় দেশটিতে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে গেছে। স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের পাশাপাশি আমদানি করা জরুরি উপকরণের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

সরকারি তথ্যমতে, দেশের প্রায় ২০ শতাংশ ওষুধের দাম আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কিছু ওষুধের দাম আগের তুলনায় ১০ গুণ পর্যন্ত বেড়েছে। যুদ্ধবিরতির পর হাসপাতালে রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বন্দরের অবরোধ এবং ওষুধ প্রস্তুতকারী বড় কারখানাগুলোর ক্ষয়ক্ষতির কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

যুদ্ধের প্রভাবে ইরানে ওষুধের আকাশচুম্বী দাম

আপডেট সময় : ১১:০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬