ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের ফিরে দেখা: কে কোথায় এগিয়ে ছিল?

পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের উত্তাপের মধ্যে আলোচনায় আসছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে বিশাল জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। অন্যদিকে, প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপি ৭৭টি আসন পেয়েছিল এবং বাকি দুটি আসন অন্যান্যদের দখলে যায়।

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার হলো ১৪৮টি আসন। গত নির্বাচনে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মতো জেলাগুলোতে বিজেপি বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়াতেও গেরুয়া শিবিরের ফল ছিল আশাব্যঞ্জক।

বিপরীতে তৃণমূল কংগ্রেসের আধিপত্য ছিল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদেও তৃণমূল নিজেদের অবস্থান শক্ত করেছিল। এবারের নির্বাচনে এই রাজনৈতিক সমীকরণ কতটা বদলাবে এবং ভোটারদের রায় কোন দিকে যাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে ইন্দোনেশিয়ায় ইরানের দ্বিতীয় সুপারট্যাংকার

পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের ফিরে দেখা: কে কোথায় এগিয়ে ছিল?

আপডেট সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬