ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী আন্দোলনে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারিতে মাশহাদ শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়।
ইরানের বিচার বিভাগীয় সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দৌলতাবাদি। এদের মধ্যে রাসুলি ও মিরির বিরুদ্ধে সরাসরি নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, দৌলতাবাদীকে কয়েকশ সশস্ত্র দাঙ্গাকারীকে সংগঠিত করে সহিংস সংঘর্ষে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এই ব্যক্তিরা বিদেশি শক্তির মদতে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মলোটভ ককটেল উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মাশহাদ শহরের কারাগারে তাদের দণ্ড কার্যকর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার স্নায়ুযুদ্ধ আরও প্রকট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















