ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ভোট গণনা ঘিরে উত্তাপ, এগিয়ে বিজেপি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে একটি বাদে বাকি ২৯৩টি আসনে আজ সোমবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ মোট ২৩টি জেলায় ৭৭টি কেন্দ্রে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে এবং এরপর ইভিএমের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫৬টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৫৩টি আসনে এগিয়ে আছে। চূড়ান্ত ফলাফলের জন্য দিনভর অপেক্ষা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ভোট গণনা ঘিরে উত্তাপ, এগিয়ে বিজেপি

আপডেট সময় : ০৯:৫৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬