ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

হরমুজ প্রণালিতে আটকা ২০ হাজার নাবিক, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার নাবিক। আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) জানিয়েছে, ওই এলাকায় প্রায় দুই হাজার জাহাজ বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এসব জাহাজের মধ্যে তেল ও গ্যাস ট্যাংকার থেকে শুরু করে পণ্যবাহী কার্গো এবং পর্যটকবাহী ক্রুজ লাইনারও রয়েছে।

আইএমওর তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় অন্তত ১৯টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১০ জন নাবিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সংস্থাটি সতর্ক করে বলেছে, দীর্ঘ সময় আটকে থাকায় জাহাজগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানির তীব্র সংকট দেখা দিচ্ছে।

আইএমওর সামুদ্রিক নিরাপত্তা বিভাগের পরিচালক ড্যামিয়েন শেভালিয়ার এই পরিস্থিতিকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, আধুনিক নৌ-ইতিহাসে একসঙ্গে এত বিশাল সংখ্যক নাবিক আটকে পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। উদ্ভূত পরিস্থিতিতে নাবিকদের জীবন রক্ষায় এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট সকল পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরও কাটছে না চট্টগ্রামের জলাবদ্ধতা

হরমুজ প্রণালিতে আটকা ২০ হাজার নাবিক, মানবিক বিপর্যয়ের আশঙ্কা

আপডেট সময় : ০৯:৫২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬