যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রভাণ্ডারে টান পড়ায় জার্মানিতে আপাতত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব হচ্ছে না। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মজুত নেই, যে কারণে প্রতিশ্রুতি অনুযায়ী এই অস্ত্র সরবরাহ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
২০২৪ সালে বাইডেন প্রশাসনের দেওয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছেন মের্ৎস। তিনি স্পষ্ট করেছেন, ইরান যুদ্ধ বা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার সাথে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও আগে থেকেই পরিকল্পনায় ছিল বলে তিনি উল্লেখ করেন। ন্যাটোর নিরাপত্তা ও পারমাণবিক সুরক্ষা ব্যবস্থায় কোনো আপস করা হবে না বলে পুনরায় আশ্বস্ত করেছেন জার্মান চ্যান্সেলর।
রিপোর্টারের নাম 





















