ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ পাহারায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম মার্কিন নৌবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেরিন কোর স্পেশাল অপারেশন বিশেষজ্ঞ জোনাথন হ্যাকেট। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে মাত্র ১২টি নৌযান রয়েছে, যা দিয়ে প্রতিদিন শতাধিক জাহাজকে সুরক্ষা দেওয়া কার্যত অসম্ভব।

নিরাপত্তা ঝুঁকির প্রধান কারণ হিসেবে তিনি সমুদ্র মাইন এবং ইরানের নৌ-শক্তির কথা উল্লেখ করেছেন। হ্যাকেটের মতে, যুক্তরাষ্ট্র তাদের মাইন-সুইপিং সক্ষমতা কমিয়ে ফেলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এছাড়া, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দ্রুতগতির ছোট নৌযানগুলো যেকোনো সময় হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বীমা কোম্পানিগুলো এবং জাহাজ মালিকদের আস্থার সংকটও এই রুটকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের খেলার সূচি: টিভিতে যা যা থাকছে

হরমুজ প্রণালিতে জাহাজ পাহারায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:৪৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬