যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ১৪ দফার প্রস্তাবের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো চলমান সংঘাত নিরসন এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো। তবে আলোচনার খাতিরে অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়গুলোকে পরবর্তী ধাপের জন্য রাখা হয়েছে।
বাঘাইয়ের ভাষ্যমতে, প্রস্তাবটি মূলত দুটি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে যুদ্ধ পুরোপুরি বন্ধের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানো হবে এবং এর পরবর্তী ৩০ দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। তিনি আরও স্পষ্ট করেন যে, এই সময়সীমা কোনো আলটিমেটাম নয়, বরং আলোচনার একটি স্বাভাবিক ধারাবাহিকতা মাত্র। ইরান কোনো ধরনের চাপের মুখে বা বাধ্য হয়ে এই আলোচনা করছে না বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























