ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে দুই বিকল্পের বার্তা দিল ইরানের আইআরজিসি

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে এখন মাত্র দুটি পথ খোলা রয়েছে। হয় বড় ধরনের কোনো সামরিক সংঘাতে জড়াতে হবে, নতুবা একটি সমঝোতায় আসতে হবে। আইআরজিসির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত শেষ হয়ে আসছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষ থেকে আসা শান্তি প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়েছেন, তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি একে খুব একটা সন্তোষজনক মনে করছেন না। অন্যদিকে, তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নয় দফা প্রস্তাবের বিপরীতে তারা পাল্টা ১৪ দফা প্রস্তাব দিয়েছে, যেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেয়ে দ্রুত সংঘাত অবসানের ওপর জোর দেওয়া হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে দুই বিকল্পের বার্তা দিল ইরানের আইআরজিসি

আপডেট সময় : ১১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬