ইরানের উপকূলের অদূরে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে ছোট নৌযান থেকে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের সিরিক শহরের প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটি হামলার শিকার হয়।
তবে আশার কথা হলো, এ ঘটনায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি এবং পরিবেশগত কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কারা এ হামলার পেছনে রয়েছে বা কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর ওই অঞ্চলে সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























