মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে পেট্রোলের গড় মূল্য বেড়ে প্রতি গ্যালন ৪ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩৪ সেন্ট। ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে, যা দেশটির ইতিহাসে রেকর্ড।
পরিবহন ও শিল্প খাতে ব্যবহৃত ডিজেলের দামেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় মূল্য দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ ডলার, যা যুদ্ধের আগের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যা দেশটির অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে।
রিপোর্টারের নাম 
























