মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রকে নতুন করে ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই প্রস্তাবগুলো কার্যকর করা প্রয়োজন। মূলত ওয়াশিংটনের আগের ৯ দফা পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে ইরান এই নতুন রূপরেখা তুলে ধরেছে।
ইরানের প্রস্তাবের মধ্যে রয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া, ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সামরিক তৎপরতা বন্ধ করা। একইসঙ্গে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের সমাপ্তিও চেয়েছে তেহরান। ওমানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও, চূড়ান্ত সমঝোতা হবে কি না তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও কৌতূহল বেড়েই চলেছে।
রিপোর্টারের নাম 

























