ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এফ-৩৫আই স্টেলথ ফাইটার জেট এবং এফ-১৫আইএ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন কেনার পরিকল্পনা রয়েছে তাদের।

নেতানিয়াহু জানিয়েছেন, আগামী দশকে সামরিক সক্ষমতা বাড়াতে দেশটির প্রতিরক্ষা বাজেটে বিশাল অংকের তহবিল বরাদ্দ করা হয়েছে। এছাড়া ড্রোন হামলা মোকাবিলায় নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ওপরও জোর দিচ্ছে ইসরায়েল। বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

ইরান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬