দীর্ঘ ১১ দিনের প্রাণান্তকর প্রচেষ্টার পর অবশেষে জাপানের ইওয়াতে অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দেশটির দমকল বাহিনী ও সামরিক সদস্যরা। গত ৩০ বছরের ইতিহাসে এটিকে জাপানের দ্বিতীয় বৃহত্তম দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এপ্রিলের শেষ দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার ৬০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের প্রায় পাঁচ গুণ।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, অগ্নিকাণ্ডে অন্তত আটটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইজন সামান্য আহত হয়েছেন। ঝুঁকি এড়াতে হাজারো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। ভারী বৃষ্টিপাত এবং আকাশ ও স্থলপথে সমন্বিত অভিযানের ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুষ্ক শীতকাল এবং ক্রমবর্ধমান খরার কারণে ভবিষ্যতে এ ধরনের দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে।
রিপোর্টারের নাম 























