ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভিডিও করতে গিয়ে পানির ট্যাঙ্কে বিপত্তি: বিমানবাহিনীর অভিযানে উদ্ধার ৫ কিশোর

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির নেশায় একটি পুরনো পানির ট্যাঙ্কে উঠে বিপাকে পড়েছিলেন পাঁচ কিশোর। ভিডিও ধারণ শেষে নিচে নামার সময় ট্যাঙ্কের মই ভেঙে পড়লে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এ সময় তিনজন নিচে পড়ে গেলে একজন নিহত ও দুইজন আহত হয়। বাকি দুজন ট্যাঙ্কের উপরেই আটকা পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধারের চেষ্টা চালালেও বৈরী আবহাওয়ার কারণে তা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে রাজ্য কর্তৃপক্ষের অনুরোধে ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে আটকা পড়া দুই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে গোরখপুরে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

ভিডিও করতে গিয়ে পানির ট্যাঙ্কে বিপত্তি: বিমানবাহিনীর অভিযানে উদ্ধার ৫ কিশোর

আপডেট সময় : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬