ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি: দুই তরুণী অভিবাসীর মৃত্যু

ফ্রান্স থেকে সমুদ্রপথে ছোট নৌকায় চড়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। ফরাসি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে অন্তত দুই তরুণীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্ভবত সুদানের নাগরিক এবং তাদের বয়স ২০ বছরের কাছাকাছি।

আঞ্চলিক কর্মকর্তা ক্রিস্টোফ মার্কস জানান, ৮২ জন আরোহী নিয়ে নৌকাটি শনিবার গভীর রাতে সমুদ্রযাত্রা শুরু করেছিল। তবে যাত্রার কিছুক্ষণের মধ্যেই মাঝসাগরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। উদ্ধারকারী দল ১৭ জনকে জীবিত উদ্ধার করে উত্তর ফ্রান্সের বুলোইন-সুর-মের বন্দরে নিয়ে গেলেও বাকি ৬৫ জন আরোহীসহ নৌকাটি নেফশাতেল-হার্দেলোর কাছে একটি সৈকতে আটকা পড়ে।

উদ্ধারকারীরা নৌকার ভেতর থেকেই দুই নারীর নিথর দেহ উদ্ধার করেন। এছাড়া এই ঘটনায় আরও ১৩ জন সামান্য এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। দগ্ধ অবস্থায় থাকা আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরে এই বিপজ্জনক রুট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টাকালে এখন পর্যন্ত অন্তত ২৯ জন অভিবাসীর মৃত্যু হলো। অবৈধ অভিবাসন ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য সম্প্রতি নিরাপত্তা চুক্তি করলেও এই প্রাণঘাতী যাত্রা থামানো যাচ্ছে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি: দুই তরুণী অভিবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬