ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা শনিবার (২ মে) এই ঘোষণা দেন।

এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত শনিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এনসিপি পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ বিষয়ে একটি ব্রিফিংও করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মে অনুষ্ঠিতব্য সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২২ এপ্রিল। নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে জমা না দিয়ে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তাঁর মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় নির্বাচন কমিশন প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিল।

পরবর্তীতে, সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনকে (ইসি) নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তাঁর মনোনয়নপত্র বৈধতা পেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ

আপডেট সময় : ১২:৫৩:০০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬