ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার বিমানমন্ত্রীর

মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর উপর যে আস্থা রেখেছেন, তা সততা ও আদর্শের সঙ্গে পালন করতে চান। তিনি বিমান মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তন এনে একে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে মন্ত্রণালয় এমন এক পর্যায়ে পৌঁছাবে যা সকলের প্রশংসা কুড়াবে।

শনিবার সকালে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় জাদুঘর প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি এবং গণতান্ত্রিক সরকারের অধীনে কথা বলার সুযোগ পাচ্ছি। এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং অতীতের ফ্যাসিবাদের কথা মনে রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেড় বছর ক্ষমতায় থাকলেও কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি।

পরে মন্ত্রী জাদুঘরের উন্নয়নের জন্য তিন লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। মেহের-আকিজ ফাউন্ডেশন, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই চক্ষু শিবিরে স্থানীয় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা আটক, সহযোগীও গ্রেপ্তার

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনার অঙ্গীকার বিমানমন্ত্রীর

আপডেট সময় : ১২:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬