ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে রংপুরে ঐক্যের ডাক

রংপুরে আয়োজিত এক সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক সমাবেশে বক্তারা মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের ভূমিকা অনস্বীকার্য। তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, কেবল স্লোগানে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে হলে শ্রমজীবী মানুষের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা আটক, সহযোগীও গ্রেপ্তার

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে রংপুরে ঐক্যের ডাক

আপডেট সময় : ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬