ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম: ঠিকাদারকে ছাত্রদল নেতার থাপ্পড়

নাটোরের বাগাতিপাড়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের জের ধরে এক ছাত্রদল নেতা নির্মাণকাজের ঠিকাদারকে থাপ্পড় দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়াম প্রাঙ্গণে।

অভিযোগ রয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের এই মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের সীমানা প্রাচীর তৈরিতে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটের কাজে বালির পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে। এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকশন ওয়ার্কস’।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে নাটোর জেলা ছাত্রদলের সদস্য শুভ এবং বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নির্মাণাধীন স্টেডিয়ামে যান। সেখানে প্রকল্পের সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভ ঠিকাদারকে মারধর করেন।

ঘটনার বিষয়ে শুভ স্বীকার করে বলেন, স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে তাদের ‘ধান্দা করতে এসেছি’ বলে অপমান করা হয়, যার প্রতিক্রিয়ায় তিনি থাপ্পড় দিয়েছেন। অন্যদিকে, সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন জানান, কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে, কিন্তু এভাবে গায়ে হাত তোলা গ্রহণযোগ্য নয় এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জানিয়েছেন, কোনো ছাত্রদল কর্মী নির্মাণকাজের তদন্ত করতে পারে না। তারা চাইলে লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে পারে। মারধরের ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা আটক, সহযোগীও গ্রেপ্তার

মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম: ঠিকাদারকে ছাত্রদল নেতার থাপ্পড়

আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬