ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সিংগাইরে অবৈধভাবে মজুত করা ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিরাজপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শুরু হওয়া এই অভিযান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। অভিযানে ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানের গুদাম থেকে ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে তেল মজুত করার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল বর্তমানে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

সিংগাইরে অবৈধভাবে মজুত করা ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ, জরিমানা

আপডেট সময় : ১০:২৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬