ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কর্মস্থলে অনুপস্থিতি: পীরগঞ্জ ও তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় কর্মরত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মল্লিকা পারভীনকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালকের কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। সরকারি বিধিমালা লঙ্ঘন করে নির্ধারিত সময়ে অফিসে না আসায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দাপ্তরিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার মূল দায়িত্বের পাশাপাশি তিনি তারাগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গত ২৩ ও ২৬ এপ্রিল আকস্মিক পরিদর্শনে দেখা যায়, তিনি কোনো কর্মস্থলেই উপস্থিত ছিলেন না। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক হলেও তিনি তা মানেননি এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উপ-পরিচালক শাহনাজ ফারহানা আফরোজ স্বাক্ষরিত ওই নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে মল্লিকা পারভীনকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা জানান, তিনি এখনও লিখিত নোটিশ পাননি। নোটিশ হাতে পেলে যথাযথ প্রক্রিয়ায় এর জবাব দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

কর্মস্থলে অনুপস্থিতি: পীরগঞ্জ ও তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

আপডেট সময় : ১১:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬