ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ ছিনতাইকারীর স্বীকারোক্তি, ১ জন রিমান্ডে

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেপ্তার চার ছিনতাইকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় গ্রেপ্তার অপর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে কুমিল্লার একটি আদালতে আসামিদের হাজির করা হলে সংশ্লিষ্ট বিচারক এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক টিটু কুমার নাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে তোলা হয়। এর মধ্যে চারজন নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং একজনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিন মঞ্জুর করেন। এর আগে গত রোববার কুমিল্লা রেলওয়ে স্টেশন, বিবিরবাজার ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। অভিযানে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং নিহতের মোবাইল ফোনসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ ছিনতাইকারীর স্বীকারোক্তি, ১ জন রিমান্ডে

আপডেট সময় : ১১:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬