ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উন্নয়ন কাজে গুণগত মানের প্রশ্নে আপসহীন ডিএনসিসি: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে কাজের মান নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, টেন্ডারের শর্তাবলী মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির সংকট, গ্যাসের সমস্যা এবং পুনর্বাসন সংক্রান্ত দাবিগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। এছাড়া শ্মশানঘাট নির্মাণসহ জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি। প্রশাসক স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান যেন তারা উন্নয়ন কাজে তদারকি করেন এবং সড়ক দখলমুক্ত রাখতে সহযোগিতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

উন্নয়ন কাজে গুণগত মানের প্রশ্নে আপসহীন ডিএনসিসি: প্রশাসক

আপডেট সময় : ১০:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬