ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু, চালক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকার ও অটোরিকশার সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে প্রাইভেটকার চালকের ঘুষিতে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার রাত ১১টায় শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত রফিকের ভাগ্নের দাবি, প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিককে ঘুষি মারেন নাদিম। ঘুষির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন। গ্রেপ্তার হওয়া নাদিমের বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬