রংপুরের তারাগঞ্জ উপজেলায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ার জুম্মা এলাকায় একটি সেতুর পাশের রাস্তা ধসে যাওয়ায় হাজার হাজার মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। দোয়ালিপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ধসে যাওয়া রাস্তার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী এবং অসুস্থ রোগীরা যাতায়াতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাময়িকভাবে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করেছিল। কিন্তু টানা বৃষ্টি এবং পানির প্রবল স্রোতে সেই মাটিও সরে যেতে শুরু করেছে, যা রাস্তাটিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নাফিউর রহমান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন এবং খুব শিগগিরই প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।
রিপোর্টারের নাম 


















