রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন—রায়হান (২০), মো. নূর আলম (২৫), মো. হৃদয় (২৬), মো. মেহেদী হাসান (৩৮) এবং মো. জুয়েল (৩০)।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে তারা অভিযান পরিচালনা করে।
রিপোর্টারের নাম 























