নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিস্ফোরকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের। সোমবার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের আজহার আলীর বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা ধাতব ও শক্ত বস্তুটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে তারা শেলটি বাড়িতে নিয়ে যান। দুইদিন পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























