ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডব: বিধ্বস্ত ঘরবাড়ি, অন্ধকারে নিমজ্জিত জনপদ

ফেনীর পরশুরামে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তীব্রতায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রোববার সন্ধ্যা থেকে উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা, বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা তাদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, মির্জানগর, চিথলিয়া, বক্সমাহমুদ ও পৌরসভা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৭টি স্থানে তার ছিঁড়ে যাওয়া এবং খুঁটি উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের একাধিক দল মাঠে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে শত্রুতার জেরে ২৯৬টি আমগাছ কেটে সাবাড়, তদন্ত শুরু

পরশুরামে কালবৈশাখীর তাণ্ডব: বিধ্বস্ত ঘরবাড়ি, অন্ধকারে নিমজ্জিত জনপদ

আপডেট সময় : ০৯:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬