ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জমি বিরোধে ভাতিজার হাতে চাচা খুন: কিশোরগঞ্জে চাঞ্চল্য

কিশোরগঞ্জ: জেলার কলেজরোড এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার ছুরিকাঘাতে মো. শামীম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শামীম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী নাসরিন বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, ‘আমার চোখের সামনেই লিংকন আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শামীমের সঙ্গে লিংকনের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। আজ সকালে বিরোধের জেরে লিংকন পরিবারের সদস্যদের সামনেই শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত লিংকনকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

জমি বিরোধে ভাতিজার হাতে চাচা খুন: কিশোরগঞ্জে চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬