ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

ঢাকার একটি আদালত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরের জামিন আদেশ বাতিল করেছেন। সোমবার (২৭ এপ্রিল) এই আদেশ প্রদান করা হয়।

এর আগে, গত রোববার (২৬ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

সম্প্রতি, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলায় নেতাকর্মীদের মারধর করা হয় এবং খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরাও আহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাওহীদ হৃদয়ের ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

আপডেট সময় : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬