ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঈদে আসছে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের শেষ গান, কণ্ঠে দিঠি ও অপু

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় শেষ যে গানটি রেকর্ড হতে দেখেছিলেন, সেটি ছিল তাঁর নিজের লেখা ‘মেঘলা আকাশ’ শিরোনামের গান। এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মেধাবী সঙ্গীতশিল্পী ও সুরকার অপু আমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি এবং অপু আমান।

গানটির মিউজিক ভিডিওর কাজও এরইমধ্যে শেষ হয়েছে। আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন দিঠি।

দিঠি বলেন, ‘আব্বু তার জীবদ্দশায় এই গানটি রেকর্ড হতে দেখেছিলেন, যে কারণে এই গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। আব্বু অপুকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি নিজেই অপুকে ডেকে কয়েকটি গান দিয়েছিলেন সুর করার জন্য, যার মধ্যে অন্যতম হলো ‘মেঘলা আকাশ’। অপু এত চমৎকার সুর করেছে যে গানটা শুনলেই মন ভালো হয়ে যায়। আব্বুর গানের কথা কেমন তা তো এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকেরা বেশ ভালো করেই জানেন। অপুরও সৌভাগ্য যে এই ‘মেঘলা আকাশ’ গানটি গাওয়ার সুযোগ পেলো।’

অপু আমান সম্পর্কে তিনি বলেন, ‘সত্যি বলতে, এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অপু আমার খুব প্রিয় একজন শিল্পী। তার কম্পোজিশনও এক কথায় অসাধারণ। আমি অপুকেই মিউজিক ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম। সে তার প্রোডাকশন হাউজ থেকেই এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আমি খুব আশাবাদী। তবে এই গানটিকে ঘিরে আব্বার অনেক পরিকল্পনা ছিল। কারণ আব্বু যে বছর মারা যান, তার আগের বছর ২৪ সেপ্টেম্বর আম্মুর ৫০তম বিবাহবার্ষিকীতে আব্বু-আম্মুর জন্য এই গানটি গাওয়ার কথা ছিল।’

অপু আমান বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এটাই পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় গাজী চাচার লেখা গানের সুর ও সঙ্গীত করতে পেরেছি। তিনি আমাকে নিজে ডেকে গানের সুর করতে বলেছিলেন। তাঁর মৃত্যুর দু-দিন আগেও তাঁর সামনে বসে গানের সুর করার সুযোগ হয়েছিল আমার। এমন সৌভাগ্য কজনের হয়। ‘মেঘলা আকাশ’ গানটির বাণীর সঙ্গে সমন্বয় করেই গানটির সুর করার শতভাগ চেষ্টা করেছি। আমি এই গানটি নিয়ে খুব আশাবাদী। আমার বিশ্বাস, দূর আকাশে চাচার কাছে এই গানের সুর পৌঁছে যাবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

ঈদে আসছে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের শেষ গান, কণ্ঠে দিঠি ও অপু

আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬