ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ 

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে আর্মি স্টেডিয়াম কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেখানে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরেছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে খেলেছেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি। 

এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রুপা জিতেছে দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে প্রথম রুপা পেয়েছিল বাংলাদেশ। 

এশিয়ান আর্চারির সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ। 

রুপা জিতেছে বাংলাদেশ। পদক জিতে বন্যা আক্তার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে…আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ 

হিমু বাছাড় বলেছেন, ‘এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আসলে ওইরকম নার্ভাস ছিলাম না, আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আর্চারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।’

বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। 

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭)। এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্রেকারে তিন তির ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে কোরিয়া। 

কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে (৫৯-৫৯, ৫৯-৫৮-৫৯-৫৯, ৫৮-৫৯) জিতেছে তারা। ভারতের হয়ে খেলেছেন দ্বীপশিক্ষা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

ভারতের কাছে হেরে রুপা জিতেছে বাংলাদেশ 

আপডেট সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫