ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রামুতে ৮ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন অপহৃত ইউপি সদস্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে ৮ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার রাত ৮টার দিকে জোয়ারিয়ানালার স্বপ্নতরী এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঈদগাঁও থেকে বাড়ি ফেরার পথে রুস্তম আলীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দর কষাকষির পর ৮ লাখ টাকা দিতে রাজি হলে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বিদ্যুৎ কি মাঝে মাঝে যায়, নাকি আসে’—তীব্র লোডশেডিং নিয়ে আসিফ মাহমুদের প্রশ্ন

রামুতে ৮ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন অপহৃত ইউপি সদস্য

আপডেট সময় : ০৬:৩১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬