ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্থায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকায় নাঈম হাসানের বাসায় গিয়ে তিনি এই আশ্বাস দেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘নাঈম সাহেবের কাছ থেকে আমি নিজে ঘটনার বিস্তারিত শুনেছি। ঘটনার কথা শোনার পরই আমি ব্যবস্থা নিতে বলেছি। এ ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড় এলাকায় পুলিশ সদস্যরা নাঈম হাসানকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামায়। অভিযোগ রয়েছে, সে সময় পুলিশ সদস্যরা তার পথরোধ করে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গলা চেপে ধরে। স্থানীয়রা জড়ো হয়ে নাঈমের পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা তাকে ছাড়েননি। এই ক্রিকেটারের অভিযোগ, তখন তাকে লাঠি ও পাইপ দিয়ে পেটানো হয়। পরে তাকে নগরীর খুলশী থানায় নিয়ে যাওয়া হয়।

গভীর রাতে নাঈম হাসানের বাবা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, তার স্বজন এবং স্থানীয়রা থানায় যান। অভিযোগ রয়েছে, বিসিবির শীর্ষ কর্মকর্তাদের ফোন আসার আগপর্যন্ত পুলিশ নাঈমের সঙ্গে দুর্ব্যবহার করে।

এদিকে, ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ ওঠায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের দুই সদস্য হলেন— খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভুঁইয়া এবং কনস্টেবল মো. রাসেল চৌধুরী। এই ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্থায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস

আপডেট সময় : ০৯:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬