ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, ২ পিস্তলধারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দিবালোকে মাকসুদুল চৌধুরী নামে এক বিএনপি নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, কিলিং মিশনে মোট ৬ জন অংশ নিয়েছিল। এর মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল এবং তারাই খুব কাছ থেকে মাকসুদুল চৌধুরীর মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত মাকসুদুল চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং রাঙ্গুনিয়ার বিএনপি সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, সিসিটিভিতে ৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং দুজনের হাতে পিস্তল দেখা গেছে। পিস্তল হাতে থাকা একজন টি-শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিল। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

রাউজানে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, ২ পিস্তলধারী শনাক্ত

আপডেট সময় : ০৮:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬