ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাউজানে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আজগর (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ মুহাম্মদ বজলুর রহমান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আজগর স্থানীয় হাজীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও একজন আহত হয়েছেন। নিহতের স্বজনরা জানান, ওইদিন রাতে তার ছেলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু এক নিমিষেই সেই আনন্দ বিষাদে পরিণত হলো। রাউজান থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

রাউজানে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট সময় : ১২:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬