ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে সহিংসতা: নিন্দা জানাল জামায়াতে ইসলামী

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে বহিরাগত ও ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। একইসঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

চট্টগ্রাম সিটি কলেজে সহিংসতা: নিন্দা জানাল জামায়াতে ইসলামী

আপডেট সময় : ১১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬