ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সংসদের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি

জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষঙ্গিক সামগ্রী কেনাকাটায় হরিলুটের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের নির্দেশে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ ও কার্ড রিডারসহ বিভিন্ন সামগ্রী বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি দামে কেনা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রাজনৈতিক ও জনমহলে তীব্র সমালোচনার জন্ম দিলে সংসদ কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে অর্থমন্ত্রীর ব্রিফকেসে কী থাকে? বাজেট উপস্থাপনের ঐতিহ্য

সংসদের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি

আপডেট সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬