রাজধানীর মিরপুর এলাকায় টোলারবাগ খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সোমবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি খালের কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ডিএনসিসির প্রধান লক্ষ্য হলো নাগরিকদের জন্য একটি বাসযোগ্য শহর নিশ্চিত করা। জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের কাজ কঠোরভাবে তদারকি করা হবে। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান যাতে নিম্নমানের কাজ করে বিল নিতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। তিনি আরও জানান, কাজের অগ্রগতি সরাসরি পরিদর্শন করেই তিনি বিল অনুমোদন করেন।
মশার উপদ্রব নিয়ন্ত্রণে খাল পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে শফিকুল ইসলাম খান নাগরিকদের খালে ময়লা না ফেলার অনুরোধ জানান। একই সাথে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার আগাম প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ঈদের দিন মাত্র ৬ ঘণ্টার মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করবে সিটি করপোরেশন।
রিপোর্টারের নাম 

























