দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকার মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ আগামী ১১ মে এই শুনানির তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিলকৃত চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান তার সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ টাকার তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি পদের অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তিনি ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালের শেষ দিকে তার ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
উল্লেখ্য, বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডের’ পর মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য সামনে আসে। ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাকে ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তারা কারাগারে রয়েছেন। দ্বিতীয় মামলার তদন্ত এখনো চলমান থাকলেও প্রথম মামলার চার্জশিট ইতিমধ্যে আদালত গ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 

























