ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে কথিত নারী সাংবাদিকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের অপরাধে মাসুরা খাতুন টুনি নামে এক কথিত নারী সাংবাদিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে সদর উপজেলার চারমাইল এলাকায় জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।

আদালত সূত্রে জানা গেছে, টুনিকে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটক করার পর তিনি নিজের দোষ স্বীকার করেন। উল্লেখ্য, এটিই তার প্রথম অপরাধ নয়; এর আগে ২০২৫ সালের মে মাসেও মাদক সংশ্লিষ্টতায় তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল। বারবার অপরাধে জড়িয়ে পড়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে কথিত নারী সাংবাদিকের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬