ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জর্ডানের আকাশসীমায় ২০টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত: দাবি দেশটির

জর্ডান দাবি করেছে যে তারা ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তাদের ভূখণ্ডে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো অবকাঠামোরও ক্ষতি হয়নি।

জর্ডানের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে জারকা প্রদেশের আজরাক এলাকার দিকে ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। প্রকৌশল ইউনিটগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ অপসারণ করেছে এবং সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছিল যে তারা টানা দ্বিতীয় রাতের মতো জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

জর্ডানের আকাশসীমায় ২০টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত: দাবি দেশটির

আপডেট সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬