ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সিরিক কাউন্টির গভর্নর রেজা শাহিদিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫০ টন ওজনের কার্গো বার্জটি সিরিকের স্থানীয়দের মালিকানাধীন ছিল এবং ওমানের খাসাব বন্দর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বহন করছিল। বার্জটি খাসাব থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। পাশ দিয়ে যাওয়া জাহাজগুলো বার্জের পাঁচজন নাবিককেই উদ্ধার করে ওমানে নিয়ে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানে মার্কিন হামলার পরপরই ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেয়। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, এই সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

আপডেট সময় : ০৩:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬