রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১১ জুন) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার সংবেদনশীলতা বিবেচনা করে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। আগামী রবিবার মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে জমা পড়ে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর এই ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 




















