স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেছে ভিভো। তাদের নতুন ভি৭০ এফই মডেলে যুক্ত হয়েছে ‘এআই ম্যাজিক ল্যান্ডস্কেপ’ ফিচার, যা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সরিয়ে দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও, ‘এআই ম্যাজিক ওয়েদার’ ফিচার ব্যবহার করে মেঘলা আকাশকে রোদেলা এবং তপ্ত দুপুরকে সূর্যাস্তের মনোরম রূপে পরিবর্তন করা সম্ভব। এআই প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও ছবির মূল স্বচ্ছতা বজায় রাখতে এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। ৩০ গুণ জুম এবং সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কারণে চলন্ত অবস্থায়ও স্থির ও স্পষ্ট ছবি তোলা যায়।
ডিভাইসটিতে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যা ছবি ও ভিডিওর ভিজ্যুয়ালকে আরও জীবন্ত করে তোলে। মিউজ পার্পেল রঙের গ্রেডিয়েন্ট ডিজাইন ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। পারফরম্যান্সের দিক থেকে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, ৭০০০এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে মসৃণ পারফরম্যান্স ও দ্রুত চার্জিং। এছাড়াও, ভি৭০ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, উন্নত এআই ফিচার, ৪কে ৬০ এফপিএস ভিডিও রেকর্ডিং, ৮৫ মিমি পোর্ট্রেট এবং ১০০ মিমি ক্লোজ-আপ পোর্ট্রেট মোড। ভিভো ভি৭০ এফই-এর ৮জিবি+২৫৬জিবি মডেলের দাম ৫৬,৯৯৯ টাকা এবং ১২জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা। ভি৭০-এর ৮জিবি+২৫৬জিবি মডেলের দাম ৬৮,৯৯৯ টাকা এবং ১২জিবি+৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৭,৯৯৯ টাকা।
রিপোর্টারের নাম 






















