রংপুরের কাউনিয়া উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা উৎসাহিত করতে দিনব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক কৃষি সরঞ্জাম এবং দৈনন্দিন সমস্যা সমাধানের বিভিন্ন স্মার্ট আইডিয়া উপস্থাপন করেন। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের এই গবেষণাধর্মী কাজের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও উদ্ভাবনী শক্তিতে সমৃদ্ধ করবে। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
রিপোর্টারের নাম 

























